
Description
গৌতমবুদ্ধ , একটি দর্শন, একটি ধর্ম একটি ভাবধারার প্রচারক এই অপ্রতিম মানব পুত্রটি । জন্ম সূত্রে রাজপুত্র তিনি , কিন্তু সবকিছু উপেক্ষা করে নেমে এসেছিলেন পথে , সিদ্ধার্থ অথবা গৌতম থেকে পরিণত হয়েছিলেন তথাগত বুদ্ধে । কিন্তু এই যে রূপান্তর , সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে ওঠার এই যে দুস্তর প্রক্রিয়া –এর উৎস কোথায়? প্রচলিত গল্প কথা আমাদের জানায় , জরা, ব্যাধি আর মৃত্যুকে স্ব-চক্ষে দেখার পর জীবনের অর্থ ভাবিত করে সিদ্ধার্থ কে , তারপর এক সন্ন্যাসিকে দেখে পথ খুঁজে পান । রাজপথের হাতছানি , স্ত্রী –পুত্রে ঘেরা সংসারের শান্তিছায়া । বৈভব মণ্ডিত জীবনের নিশ্চিত আশ্রয় ছেড়ে সত্যের সন্ধানে যাত্রা করেন তিনি । উপন্যাসের প্রথম খণ্ডটি সিদ্ধার্থের প্রথম জীবন থেকে গৃহত্যাগ পর্যন্ত । তার জীবনের বাঁক মোড় পেরোনোর পথেই এসেছিলেন স্ত্রী যশোধারা পুত্র রাহুল । একজন রাজপুত্র , ঘরে তাঁর সুন্দরী স্ত্রী , আকাংখিত সন্তান –কোথাও কোন ফাঁক নেই । অথচ , ইতিহাস জানাচ্ছে , তবুও ঘর ছারলেন সিদ্ধার্থ, পা রাখলেন পথে ।
