
Description
কাহলিল জিব্রান একজন লেবানিজ-আমেরিকান লেখক। বলা হয়ে থাকে ইতিহাসে যাদের কবিতার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জিব্রান তার মধ্যে তৃতীয়। তার আগে আছেন শেক্সপিয়ার ও লাওজি। তিনি একাধারে কবি ও অসাধারণ চিত্রশিল্পী। তার ‘দ্য প্রফেট’ সাহিত্য ইতিহাসের সাড়া জাগনো একটি বই। এই বই এ পর্যন্ত মোট চল্লিশটি ভাষায় অনূদিত হয়েছে। ১৯২৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
